শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

নাটোরে ২০ লাখ টাকার হেরোইনসহ নারী আটক
অনলাইন ডেস্ক / ৩১ বার
আপডেট টাইমঃ বুধবার, ২০ মে, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক, নাটোর:

নাটোরে মাদকবিরোধী অভিযানে প্রায় ২০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ এক নারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার সকালে নাটোর-রাজশাহী মহাসড়কের সদর উপজেলার নারায়ণপাড়া এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। আটক নারীর নাম মোছা. ডলি (৩৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা এলাকার বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন এক নারী যাত্রীর ব্যাগ তল্লাশি করে বিশেষ কৌশলে লুকানো ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।

কর্তৃপক্ষ জানায়, আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, নাটোরকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে মাদক পরিবহনের চেষ্টা রোধে নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে। সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট