বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন

বড়াইগ্রামে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর।
অনলাইন ডেস্ক / ৯২ বার
আপডেট টাইমঃ মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

 

বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি।

 

নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৩ নং জোনাইল ইউনিয়নের চামটা-চাঁদপুর গ্রামে এক তরুণীর ওপর ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে মোস্তফা (পিতা: মৃত আকসেদ আলী)-এর নাম উল্লেখ করেছেন স্থানীয়রা।
অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি সংঘটিত এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পরিবারের সদস্যদের দাবি, বিষয়টি নিয়ে মামলা করতে গেলে তাদের বিভিন্নভাবে ভয়-ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে এবং আপোস করার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনার উদঘাটন এবং দোষীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এলাকাবাসীর ভাষ্য, বড়াইগ্রামে নারীদের বিরুদ্ধে সহিংসতা ও ধর্ষণচেষ্টার মতো ঘটনা যেন আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। এমন পরিস্থিতিতে প্রশাসনের কঠোর নজরদারি ও দ্রুত পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করছেন তারা।
এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ চলছে। পরবর্তী আপডেট জানানো হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট