শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

চাটমোহরে মাদক মামলায় আসামি আদালতে প্রেরণ
অনলাইন ডেস্ক / ৩৮ বার
আপডেট টাইমঃ রবিবার, ৭ জুন, ২০২৬

 

 

মোঃ রাজিব হোসেন চাটমোর পাবনা প্রতিনিধি

 

পাবনার চাটমোহরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত এক মামলার আসামিকে পুলিশ স্কটে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

মামলা নং-৪, তারিখ ০৩ জুন ২০২৬। ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে গ্রেফতারকৃত আসামি মোঃ সিরাতুল শেখ ওরফে রাতুল (৩৪) কে শনিবার পুলিশ স্কটের মাধ্যমে আদালতে পাঠানো হয়।

 

আসামি মোঃ সিরাতুল শেখ পিতা আবুল কালাম, সাং- দক্ষিণ রাঘবপুর, থানা- পাবনা সদর, জেলা- পাবনা।

 

পুলিশ সূত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে দায়েরকৃত এ মামলায় আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত পরবর্তী আদেশের জন্য আসামিকে কারাগারে প্রেরণ করেছেন বলে জানা গেছে।

 

চাটমোহর থানা পুলিশের এই অভিযান স্থানীয় মাদক ব্যবসায়ীদের জন্য সতর্কবার্তা হয়ে উঠেছে। এলাকাবাসী মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের তৎপরতাকে স্বাগত জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট