শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

রংপুর তারাগঞ্জে পরিবেশ দূষণের দায়ে কারখানার ১লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ
অনলাইন ডেস্ক / ৬৫ বার
আপডেট টাইমঃ সোমবার, ৮ জুন, ২০২৬

 

 

আশরাফুল ইসলাম, জেলা প্রতিনিধি (রংপুর):

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ‘এ আর গ্রে অয়েল কোং’ নামের একটি প্রতিষ্ঠান অবৈধভাবে ভয়াবহ পরিবেশ দূষণের দায়ে ১লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে লাইসেন্স নবায়ন না করা পর্যন্ত কারখানার সমস্ত কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার ৮জুন বিকালে উপজেলার খিয়ারজুম্মা নামক স্থানে গোপন খবরের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই কারখানায় অস্বাস্থ্যকর ও অবৈধ উপায়ে টায়ার পুড়িয়ে তেল উৎপাদন করা হচ্ছিল, যার ফলে চারপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে সেখানে আকস্মিক অভিযান চালিয়ে ভয়াবহ পরিবেশ দূষণের সত্যতা পেয়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(গ) এবং ১৫(১) এর ৬ নং ক্রমিক ধারা অনুযায়ী কারখানার দায়িত্বে থাকা রাজু আহমেদ (৪২)-কে ১লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে শাস্তির আদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত রাজু আহমেদ নীলফামারীর সৈয়দপুর অফিসার্স কলোনীর মৃত শামীমের ছেলে। অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা জানান, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এই ধরণের কঠোর নজরদারি এবং অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পরিবেশ বিপন্ন করে কাউকে ব্যবসা করতে দেওয়া হবে না।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট