শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

চাটমোহরে ভ্রাম্যমান আদালতে দুজনের জেল-জরিমানা
অনলাইন ডেস্ক / ২৬ বার
আপডেট টাইমঃ মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

 

মোঃ রাজিব হোসেন চাটমোর পাবনা প্রতিনিধি 

 

চাটমোহর, ৮ জুন ২০২৬ (সোমবার): মাদকসেবন ও অনলাইন জুয়া খেলার অপরাধে দুই যুবককে আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করেছে চাটমোহর থানা পুলিশ। আদালত তাদের বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা প্রদান করেছেন।

 

থানা পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একজন মাদকসেবী ও একজন অনলাইন জুয়াড়িকে আটক করা হয়।

 

আটককৃতরা হলেন

হৃদয় হোসেন (২৭)বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামের তানজিল হোসেনের ছেলে (মাদকসেবী)।

শামীম হোসেন (২৬)জাবরকল এলাকার বাসিন্দা (অনলাইন জুয়াড়ি)।

 

চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ আটককৃতদের শুনানি শেষে রায় প্রদান করেন।

 

আদালতের রায়

অনলাইন জুয়াড়ি শামীম হোসেনকে ২০০ টাকা নগদ জরিমানা করা হয়। জরিমানা পরিশোধের পর তাকে ছেড়ে দেওয়া হয়। মাদকসেবী হৃদয় হোসেনকে ১০০ টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাকে আগামীকাল ৯ জুন পাবনা জেল হাজতে প্রেরণ করা হবে।

 

এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে চাটমোহর থানা পুলিশ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট