শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

হাসপাতালে চিকিৎসাধীন তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগ, ৩ জন আটক
অনলাইন ডেস্ক / ৩৩ বার
আপডেট টাইমঃ বুধবার, ১০ জুন, ২০২৬

 

 

, নাটোর প্রতিনিধি:

 

নাটোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক তরুণীকে (১৮) যৌন নির্যাতনের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। অভিযুক্তরা হাসপাতালের আউটসোর্সিং কর্মী হিসেবে দায়িত্ব পালন করতেন বলে জানা গেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়নের সৃষ্টি করেছে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, সদর উপজেলার এক তরুণী তার অসুস্থ দুই বছর বয়সী কন্যার চিকিৎসার জন্য গত ৫ জুন হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি ছিলেন। স্বামী কর্মসূত্রে বাইরে থাকায় সন্তানের দেখাশোনার দায়িত্বে ছিলেন তিনি নিজেই।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ৭ জুন রাতে ওষুধ দেওয়ার কথা বলে এক কর্মী তাকে ওয়ার্ড থেকে বাইরে নিয়ে যান। পরে হাসপাতালের একটি নির্জন স্থানে তাকে জোরপূর্বক যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ ওঠে। এ সময় আরও দুই ব্যক্তি ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করেন বলেও অভিযোগে বলা হয়েছে। পরবর্তীতে সেই ভিডিও দেখিয়ে ভুক্তভোগীকে ভয়ভীতি প্রদর্শন ও চাপ প্রয়োগের অভিযোগও রয়েছে।

এদিকে দীর্ঘ সময় ধরে মাকে না পেয়ে শিশুটি কান্নাকাটি শুরু করলে বিষয়টি হাসপাতালের দায়িত্বরত নার্স ও কর্মচারীদের নজরে আসে। পরে হাসপাতালের আনসার সদস্যরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অনুসন্ধান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করেন বলে জানা গেছে।

ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, পরদিন সকালে বিষয়টি বিস্তারিতভাবে জানতে পেরে তারা আইনি পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেন।

মঙ্গলবার (৯ জুন) ভুক্তভোগীর বাবা নাটোর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অমিত (২৩), অনিল (২৪) ও প্রাঙ্গন (২৩) নামে তিনজনকে আটক করে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পরপরই তিনজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং তদন্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, অভিযোগের বিষয়টি তদন্তাধীন। আদালতে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তদের আইনগতভাবে দোষী বলা যাবে না।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট