মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

গোপালগঞ্জ মুকসুদপুরে যাত্রীবাহী টুঙ্গিপাড়া এক্সপ্রেস খাদে পড়ে নিহত ৩
অনলাইন ডেস্ক / ২৬ বার
আপডেট টাইমঃ রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

 

মোঃ শান্ত শেখ টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি 

 

গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

 

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার গেড়াখোলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাসটি গেড়াখোলা ব্রিজের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসের বেশ কয়েকজন যাত্রী হতাহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধারে এগিয়ে আসেন।

 

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালান। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

 

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

 

এ ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিহত ও অন্তত ২০ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট