বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

জামালপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু
অনলাইন ডেস্ক / ৭৮ বার
আপডেট টাইমঃ রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

 

 

আব্দুল আওয়াল জামালপুর জেলা প্রতিনিধিঃ :

 

জামালপুরের ইসলামপুরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আনোয়ার হোসেন (৪৫) নামে এক পল্লী চিকিৎসকের করুণ মৃত্যু হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা আনুমানিক ১১টার দিকে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ৪ নম্বর চর এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন ওই এলাকারই স্থায়ী বাসিন্দা। তিনি দুই সন্তানের জনক ছিলেন এবং এলাকায় পল্লী চিকিৎসক হিসেবে পরিচিত ও জনপ্রিয় ছিলেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে আনোয়ার হোসেন বাড়ির পাশে নদীতে মাছ ধরতে যান। বেলা ১১টার দিকে হঠাৎ আকাশ মেঘলা হয়ে আসে এবং আকস্মিক বজ্রপাত হয়। বজ্রপাতের সরাসরি আঘাতে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং প্রাণ হারান।

 

পল্লী চিকিৎসক আনোয়ার হোসেনের এই আকস্মিক ও অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ। স্থানীয় বাসিন্দারা জানান, একজন সেবামুখী ও প্রিয় মানুষকে এভাবে হঠাৎ হারিয়ে তারা গভীরভাবে শোকাহত।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট