বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

নাটোরে উল্টে যাওয়া সিএনজির গাঁজা বাড়ি নিয়ে বিক্রির চেষ্টা, গ্রেপ্তার ৩
অনলাইন ডেস্ক / ৮৯ বার
আপডেট টাইমঃ বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

 

নাটোর প্রতিনিধি:

নাটোরে দুর্ঘটনা কবলিত একটি সিএনজি অটোরিকশা থেকে কৌশলে লুকিয়ে রাখা ৩৩ কেজি ৩৭০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে নলডাঙ্গা থানা পুলিশ। গত ১৪ সেপ্টেম্বর (রোববার) বিকেলে নলডাঙ্গা পৌরসভার বুড়িরভাগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— নলডাঙ্গা পৌরসভার বুড়িরভাগ এলাকার মো. পারভেজ মোস্তফা (২৫), মো. নজরুল ইসলাম ওরফে নবা (৪০) এবং মো. শাহাদৎ হোসেন ওরফে বিপুল (৪৩)।পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. শরিফুল হক জানান, গত ৮ সেপ্টেম্বর বিকেলে নলডাঙ্গার বুড়িরভাগ গ্রামে একটি সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার পর চালক পালিয়ে যান এবং আহত যাত্রী চিকিৎসার জন্য হাসপাতালে চলে যান। সেই সুযোগে স্থানীয় এই তিন আসামি সিএনজিতে থাকা তিনটি চটের বস্তাভর্তি গাঁজা কৌশলে নিজ নিজ বাড়িতে নিয়ে যান। পরবর্তীতে বিক্রির উদ্দেশ্যে তারা গাঁজাগুলো ছোট ছোট প্যাকেটে সংরক্ষণ করছিলেন।তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে নলডাঙ্গা থানা পুলিশ ১৪ সেপ্টেম্বর বিকেল পৌনে চারটার দিকে অভিযান চালায়। অভিযানে আসামি পারভেজ ও নজরুলের কাছ থেকে ১৯ কেজি ৭৭০ গ্রাম এবং শাহাদৎ হোসেনের বাড়ি থেকে ১৩ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় নলডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট