বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

ফরিদপুরে ২০ পিস ইয়াবাসহ যুবক আটক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা।
অনলাইন ডেস্ক / ১৫০ বার
আপডেট টাইমঃ শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

 

 

ছাবেদুল সরকারপাবনা প্রতিনিধি

 

পাবনার ফরিদপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নজরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে ফরিদপুর থানা পুলিশ।

বুধবার (১ অক্টোবর ২০২৬) ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই (নিঃ) মো. ওয়াজেদ আলী, এএসআই (নিঃ) মো. ওয়ারেছ আলীসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়।

পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর থানাধীন বনওয়ারীনগর ইউনিয়নের খলিশাদহ ওয়াবধা রোডের পূর্ব পাশে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে মো. নজরুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক নজরুল ইসলাম সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার বাঘাবাড়ী এলাকার মৃত ওমেদ আলী মোল্লার ছেলে। উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়।

এ ঘটনায় ফরিদপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি ফরিদপুর থানার মামলা নং-০১, তারিখ ০১/১০/২০২৬।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট