বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

গুরুদাসপুরে ২ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে বিলসা হাট ভবন উদ্বোধন।
অনলাইন ডেস্ক / ৮০ বার
আপডেট টাইমঃ বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

 

 

আশরাফুল ইসলাম 

গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি 

 

নাটোরের গুরুদাসপুরে ২ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত বিলসা হাট ভবন উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজের সভাপতিত্বে ভবনটির উদ্বোধন করা হয়।

 

জানা যায়, ২০২২ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে প্রয়াত সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দেশের গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (সিআইডিআরপি) আওতায় ভবনটি নির্মাণ করা হয়েছে। এবং নাটোর জেলার প্রথম সবচেয়ে বেশী ব্যায় বরাদ্দে হাট ভবনটি নির্মিত।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, সংসদ সদস্যের ছেলে প্রভাষক মো. মাহমুদুজ্জামান সোহাগ, প্রকৌশলী মিলন মিয়া, গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নানসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।

 

নতুন এ হাট ভবন চালুর ফলে স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের বাজার ব্যবস্থাপনা এবং বেচাকেনার পরিবেশ উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট