বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

বড়াইগ্রামে সম্প্রীতির আবহে শারদীয় দুর্গোৎসব উদযাপন: পাশে আছে বিএনপি ও অঙ্গসংগঠন
অনলাইন ডেস্ক / ৬০ বার
আপডেট টাইমঃ রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

 

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রাম উপজেলার পিওভাগ দুর্গা মন্দিরে অত্যন্ত আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। রোববার (১৮ অক্টোবর) মন্দির প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, উৎসবমুখর পরিবেশে দর্শনার্থী ও ভক্তদের উপচে পড়া ভিড়।

পিওভাগ দুর্গা মন্দির কমিটির সভাপতি বাসুদেব সরকার জানান, সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকায় এবার অত্যন্ত চমৎকারভাবে পূজা সম্পন্ন হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তাতে সনাতন ধর্মাবলম্বীরা অত্যন্ত আনন্দিত।

এদিকে পূজার সার্বিক নিরাপত্তায় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে শুরু থেকেই মাঠে রয়েছে পিওভাগ-আদগ্রাম (৭নং ওয়ার্ড) বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উৎসবের এই দিনগুলোতে মন্দিরে উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক খোঁজখবর নেন ৭নং ওয়ার্ড বিএনপি, যুবদল, কৃষক দল ও জাসাস-এর বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা।

উপস্থিত নেতাকর্মী ও মন্দির কমিটির নেতৃবৃন্দ বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার।” বাংলাদেশ সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং উৎসবের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিক ভেদাভেদ ভুলে সকলেই একযোগে কাজ করছেন। এই সম্প্রীতির মেলবন্ধন আগামীদিনেও বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট