শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

বেলাব থানার অভিযানে ১৪৩ বস্তা জিরাসহ ট্রাক জব্দ, এক ব্যক্তি গ্রেপ্তার
অনলাইন ডেস্ক / ১৫৩ বার
আপডেট টাইমঃ বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

 

মোঃ কামাল হোসেন জেলা প্রতিনিধি (নরসিংদী):

নরসিংদীর বেলাব থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জিরা উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।ঘটনাটি ঘটে ৩০ ডিসেম্বর ২০২৫ ইং, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার সময়। বেলাব থানার অফিসার ইনচার্জ এস এম আমানুল্লাহর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোহাম্মদ এনায়েত করিম ও সঙ্গীয় ফোর্স বেলাব থানা এলাকার দড়িকান্দি বাসস্ট্যান্ড থেকে প্রায় ৫০০ গজ দক্ষিণ-পশ্চিমে ঢাকা–সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনে অভিযান পরিচালনা করেন।এ সময় পাকা রাস্তার ওপর থেকে ১৪৩ (একশত তেতাল্লিশ) বস্তা জিরাসহ একটি ট্রাক জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।গ্রেপ্তারকৃত আসামি হলেন মোঃ মোস্তাক আহম্মেদ (৩৩), পিতা—মোঃ আলম মিয়া, মাতা—রিনা বেগম, সাং—কামদিয়া, থানা—গোবিন্দগঞ্জ, জেলা—গাইবান্দা।জব্দকৃত আলামতসমূহ:১। সোনালী ও লাল রঙের প্লাস্টিকের তৈরি ১৪৩ বস্তা জিরা২। হলুদ ও নীল রঙের ৭ টন বিশিষ্ট একটি ট্রাক৩। প্লাস্টিকের তৈরি ১০৫ বস্তা ধান৪। ৫০টি পাটের বস্তার মধ্যে ধানের তুষএ ঘটনায় বেলাব থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলার নম্বর ২৬, তারিখ ৩১/১২/২০২৫ ইং।এ বিষয়ে বেলাব থানার অফিসার ইনচার্জ এস এম আমানুল্লাহ জানান, বেলাব থানা পুলিশ মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে কঠোর নজরদারিতে রয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কেউই আইনের হাত থেকে রেহাই পাবে না—ইনশাআল্লাহ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট