বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

নাটোর-৪ আসনে ধানের শীষের এগিয়ে থাকা৭১.৯৯% ভোটার উপস্থিতি, সব কেন্দ্রের ফলাফল প্রাপ্ত
অনলাইন ডেস্ক / ৭৫ বার
আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

 

 

বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি 

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নাটোর-৪ (আসন নং ০৬১, বড়াইগ্রাম) আসনের প্রাথমিক বেসরকারি ফলাফল প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ আসনের মোট ৯৯টি ভোটকেন্দ্রের ফলাফল সম্পূর্ণভাবে সংগ্রহ করা হয়েছে এবং কোনো কেন্দ্র স্থগিত বা বন্ধ ঘোষণা করা হয়নি।

নির্বাচন কমিশনের প্রাথমিক তথ্যানুযায়ী, এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৫৩ হাজার ৩৬৭ জন। এর মধ্যে ১ লাখ ৮২ হাজার ৩৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা মোট ভোটারের ৭১.৯৯ শতাংশ। মোট বৈধ ভোট পড়েছে ১ লাখ ৭৮ হাজার ৭৪৪টি এবং বাতিল ভোটের সংখ্যা ৩ হাজার ৬৪৭।

প্রাপ্ত ফলাফলে দেখা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোঃ আব্দুল আজিজ ‘ধানের শীষ’ প্রতীকে সর্বোচ্চ ৯৩ হাজার ৩০৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ আব্দুল হাকিম ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে পেয়েছেন ৮১ হাজার ৪৮৪ ভোট।

অন্যদিকে জাতীয় পার্টির প্রার্থী এম. ইউসুফ আহমদ ‘লাঙ্গল’ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯৯০ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ এমদাদুল্লাহ্ ‘হাতপাখা’ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৮১৮ ভোট এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) প্রার্থী মোঃ মোকছেদুল মোমিন ‘ঈগল’ প্রতীকে পেয়েছেন ১৪৬ ভোট।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানানো হয়েছে, এটি প্রাথমিক বেসরকারি ফলাফল। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট