বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

সাতক্ষীরায় শক্তিশালী ভূমিকম্প: বড়াইগ্রামসহ চলনবিল অঞ্চলে তীব্র আতঙ্ক
অনলাইন ডেস্ক / ৭৪ বার
আপডেট টাইমঃ শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

 

 

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ শাওন রোজারিও

 

 

সাতক্ষীরা কেন্দ্রিক শক্তিশালী এক ভূমিকম্পে আজ শুক্রবার কেঁপে উঠেছে নাটোরের বড়াইগ্রামসহ চলনবিল অঞ্চলের বিস্তীর্ণ এলাকা। দুপুর ১টা ৫২ মিনিটে জুমার নামাজ শেষে মানুষ যখন বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন, ঠিক তখনই আকস্মিক এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ৫.৪ মাত্রার এই ভূমিকম্পের প্রভাবে বড়াইগ্রামের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই লোকজন ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে খোলা রাস্তায় বেরিয়ে আসেন।
আন্তর্জাতিক ভূ-তাত্ত্বিক সংস্থাগুলোর তথ্যমতে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা থেকে ১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৩৫ কিলোমিটার। যদিও কেন্দ্রস্থল থেকে বড়াইগ্রামের দূরত্ব অনেকটা বেশি, তবুও স্থানীয় বাসিন্দারা বেশ জোরালো ঝাঁকুনি অনুভব করেছেন বলে জানিয়েছেন। বনপাড়া পৌরসভা ও মৌখাড়া বাজারের ব্যবসায়ীরা জানান, হঠাৎ করেই দোকানের মালামাল ও আসবাবপত্র নড়তে শুরু করলে চারদিকে ‘ভূমিকম্প’ চিৎকার শুরু হয়। বিশেষ করে বহুতল ভবনের বাসিন্দারা দ্রুত নিচে নেমে আসেন এবং খোলা জায়গায় আশ্রয় নেন।
প্রাথমিকভাবে বড়াইগ্রামের কোথাও কোনো বড় ধরনের প্রাণহানি বা ভবন ধসের খবর পাওয়া যায়নি। তবে আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে চলনবিল অঞ্চলের জনমনে ভীতি বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল ও ফায়ার সার্ভিস সূত্র ভূমিকম্প পরবর্তী সম্ভাব্য ছোট ছোট কম্পন বা ‘আফটার শক’ নিয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বড়াইগ্রাম উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ইউনিয়নের ক্ষয়ক্ষতির খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট