বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

কাউন্টার ন্যারেটিভ সেলের রাজশাহী বিভাগীয় শাখার যুগ্ম আহ্বায়ক হলেন সামিউল করিম।
অনলাইন ডেস্ক / ৭৩ বার
আপডেট টাইমঃ শনিবার, ৬ জুন, ২০২৬

 

 

বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি 

নাটোরের বড়াইগ্রাম উপজেলা ছাত্রদলের অন্যতম ছাত্রনেতা সামিউল করিম ‘কাউন্টার ন্যারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন।

সম্প্রতি কাউন্টার ন্যারেটিভ সেলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি নবীন, প্রবীণ ও তরুণদের সমন্বয়ে গঠিত এ সংগঠনের রাজশাহী বিভাগীয় কমিটিতে তাকে এ দায়িত্ব প্রদান করে।

রাজশাহী বিভাগীয় শাখার যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়ায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সামিউল করিম। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “দল ও দেশের স্বার্থে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য জনগণের সামনে তুলে ধরার মাধ্যমে সাংগঠনিক দায়িত্ব নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করার সর্বোচ্চ চেষ্টা করব।”

তিনি আরও বলেন, বিএনপির বিরুদ্ধে যেকোনো অপপ্রচার, মিথ্যাচার ও বিভ্রান্তিকর তথ্যের জবাবে তথ্যভিত্তিক ও ইতিবাচক প্রচারণা পরিচালনায় কাউন্টার ন্যারেটিভ সেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে সত্য তথ্য প্রচার এবং গুজব প্রতিরোধে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট