শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৪, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
অনলাইন ডেস্ক / ২২ বার
আপডেট টাইমঃ রবিবার, ৭ জুন, ২০২৬

 

মোজাম্মেল হক :বীরগঞ্জ উপজেলা প্রতিনিধ:

দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের স্লুইসগেট এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বীরগঞ্জ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে চারজনকে আটক করে। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপংকর বর্মন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আদালত উত্তর সুজালপুর গ্রামের মো. ফারুক হোসেন ও কল্যাণী গ্রামের মো. উজ্জলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেন। একই সঙ্গে মাকড়াই গ্রামের মো. মুসিকুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং কাজল গ্রামের তাপস চন্দ্র রায়কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বীরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট