বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

বড়াইগ্রামে ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
অনলাইন ডেস্ক / ৭২ বার
আপডেট টাইমঃ রবিবার, ২৮ জুন, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের বড়াইগ্রাম উপজেলার রয়না ভরটহাট এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের পর মহাসড়কে ছিটকে পড়ে যাত্রীবাহী বাসের চাপায় এনামুল হক (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

 

নিহত এনামুল হক মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওর গ্রামের শেখ সাদীর ছেলে।

 

জানা গেছে, ভ্রমণ শেষে তিনি বন্ধুদের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। রোববার (২৮ জুন) বিকেলে বড়াইগ্রাম উপজেলার রয়না ভরটহাট এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে তিনি মহাসড়কে ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট