শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

সৌদি আরবে ২৫০০ রিয়াল নিয়ে উধাও ‘হৃদয়’, ভুক্তভোগী হামিদুর ইসলামের ন্যায়বিচারের দাবি।
অনলাইন ডেস্ক / ৩০ বার
আপডেট টাইমঃ শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

 

 

মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি 

 

সৌদি আরবে অর্থ আত্মসাতের শিকার হয়েছেন মোঃ হামিদুর ইসলাম নামের এক প্রবাসী। ‘হৃদয়’ নামের এক ব্যক্তি তার কাছ থেকে ২৫০০ (আড়াই হাজার) সৌদি রিয়াল নিয়ে উধাও হয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী হামিদুর ইসলাম (পিতা: মোঃ আবু বক্কর) জানান, প্রয়োজনীয় কাজের কথা বলে বা বিশ্বাস অর্জনের মাধ্যমে হৃদয় তার কাছ থেকে এই নগদ অর্থ গ্রহণ করে। তবে টাকা নেওয়ার পর থেকেই হৃদয় যোগাযোগের বাইরে চলে যায় এবং বর্তমানে আত্মগোপনে রয়েছে।

অনেক খোঁজাখুঁজির পরও পাওনা টাকা না পেয়ে ও অভিযুক্ত ব্যক্তির কোনো সন্ধান না পেয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন হামিদুর ইসলাম। তিনি জানান, কষ্টার্জিত এই অর্থ হারিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।

এ বিষয়ে ভুক্তভোগী প্রবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বাংলাদেশ দূতাবাস এবং স্থানীয় আইনি সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে দ্রুত অভিযুক্ত হৃদয়কে খুঁজে বের করে পাওনা রিয়াল উদ্ধার এবং তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট