বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

দিনে অধিকাংশ সময় বিদ্যুৎহীন বড়াইগ্রাম, চরম ভোগান্তিতে জনজীবন
অনলাইন ডেস্ক / ৪৮ বার
আপডেট টাইমঃ সোমবার, ৩ আগস্ট, ২০২৬

 

 

নাটোর(বড়াইগ্রাম)প্রতিনিধি 

 

নাটোরের বড়াইগ্রাম উপজেলার নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাভুক্ত এলাকায় দীর্ঘদিন ধরে তীব্র বিদ্যুৎ সংকট বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ, ২৪ ঘণ্টার মধ্যে মাত্র ৪ থেকে ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকলেও দিনের অধিকাংশ সময় বিদ্যুৎ থাকে না। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

 

উপজেলার ১নং জোয়ারী ইউনিয়ন, ২নং বড়াইগ্রাম ইউনিয়ন, ৩নং জোনাইল ইউনিয়ন, ৪নং নগর ইউনিয়ন, ৫নং মাঝগাঁও ইউনিয়ন, ৬নং গোপালপুর ইউনিয়ন, ৭নং চান্দাই ইউনিয়ন, বনপাড়া পৌরসভা ও বড়াইগ্রাম পৌরসভাসহ উপজেলার প্রায় প্রতিটি গ্রামেই একই চিত্র দেখা যাচ্ছে।

 

ঘন ঘন লোডশেডিং ও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিল্প-কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি অফিস-আদালত, হাসপাতাল, ক্লিনিক, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বাসাবাড়ির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি কৃষকদের সেচ কার্যক্রমও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদ্যুতের অভাবে ফসলের জমিতে সময়মতো সেচ দিতে না পেরে কৃষকরা উদ্বেগ প্রকাশ করেছেন।

 

এ বিষয়ে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার মো. মাহবুবুর রশীদের সরকারি মোবাইল নম্বর☎️01769-400059 যোগাযোগ করা হলে তিনি জানান, বিদ্যুতের চাহিদা শতভাগ থাকলেও উৎপাদন ঘাটতির কারণে গড়ে প্রয়োজনীয় বিদ্যুতের মাত্র প্রায় ৪০ শতাংশ সরবরাহ পাওয়া যাচ্ছে। এছাড়া গ্যাসের চাপ কম থাকায় বিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্যভাবে ব্যাহত হচ্ছে। ফলে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না এবং দিন-রাতের বেশিরভাগ সময়ই লোডশেডিং দিতে হচ্ছে।

 

এদিকে দীর্ঘস্থায়ী বিদ্যুৎ সংকটে ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলার সাধারণ মানুষ। তারা দ্রুত বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট