বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
অনলাইন ডেস্ক / ১৮ বার
আপডেট টাইমঃ বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

 

রাজশাহী প্রতিনিধি

:রাজশাহী মহানগরীতে ব্যার্নাঢ্য আয়োজনের এর মধ্যে দিয়ে নিরাপদ সড়ক দিবস উদযাপিত হয়, ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

 

আজ বুধবার (২৮শে অক্টোবর) সকাল ৯:৩০ টায় রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রাজশাহী সার্কেলের উদ্যোগে ব্যানার্ঢ্য শোভাযাত্রা ও সচেতনতামূলক বিশেষ কার্যক্রম পরিচালনা করা হয়।

 

এসময় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

সচেতনতামূলক কার্যক্রমের অনুষ্ঠান কালে প্রধান অতিথি জনাব কাজী শহিদুল ইসলাম জেলা প্রশাসক রাজশাহী, সভাপতি উম্মে কুলসুম শম্পা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজশাহী, মোটরযান চালক, পরিবহন মালিক, সাধারণ যাত্রী ও পথচারীদের সড়ক নিরাপত্তা বিষয়ে নানা তথ্যচিত্র ও পরামর্শ তুলে ধরে সচেতন ও মাঝে লিফটের বিতরণ করেন। একই সঙ্গে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

 

পরে বেলা ১১ টায় জেলা প্রশাসন,জেলা পুলিশ ও বিআরটিএ’র আয়োজনে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম শম্পা,বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) রাজশাহী কার্যালয়ের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ শাজাহান হক।

 

সঞ্চালনায় ছিলেন মো:শাজাহান হক

 

আলোচনা সভায় জেলা প্রশাসক প্রধান অতিথি জনাব কাজী শহিদুল ইসলাম বক্তব্য রাখেন বলেন, নিরাপদ সড়ক গড়ে তুলতে কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়, প্রয়োজন চালক, পথচারী ও সর্বস্তরের মানুষের সচেতনতা। সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে ট্রাফিক নিয়ম কঠোরভাবে মেনে চলতে হবে। দক্ষ চালক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে আমরা সবাই সতর্ক হলে সড়ক হবে নিরাপদ এবং সুন্দর।

 

পাশাপাশি মাদকাশক্ত বা ক্লান্ত অবস্থায় গাড়ি না চালানো, ঝুঁকিপূর্ণ স্থান বা বাঁকে ওভারটেকিং না করা এবং অহেতুক হর্ন বাজানো থেকে বিরত থাকার পরামর্শ প্রদান করা হয়। তিনি আহবান জানান, নিরাপদ সড়ক গড়ে তুলতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি।”

 

এই সভায় আরো উপস্থিত ছিলেন জনাব হেলেনা আক্তার পুলিশ সুপার, রাজশাহী , সভাপতি জনাব তৌফিক আহসান টিটু নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী,

জেলা ট্রাক ট্যাংকলরি ও কভার্ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মাইনুল হক মানা,জেলা ট্রাক গ্রুপের সভাপতি মো:রবিউল ইসলাম,রাজশাহী,

 

অনুষ্ঠানে শেষ দুর্ঘটনার রেকর্ড নেই এবং ধূমপান করেন না এমন ৪ জন শ্রেষ্ঠ চালককে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করেন জেলা প্রশাসক।

অনুষ্ঠান শেষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট