বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

গুরুদাসপুরে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে নানা কর্মসূচি।
অনলাইন ডেস্ক / ৩৫ বার
আপডেট টাইমঃ রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

 

 

আশরাফুল ইসলাম 

গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি, (নাটোর)

 

‘রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টায় উপজেলা চত্বরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় বর্ণাঢ্য র‌্যালি, বেলুন উড়িয়ে উদ্বোধন, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে মৎস্য খাতে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কে এম রাফিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. মো. আলমাস আলী, এমপি পুত্র ও সাবেক সহ-সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান সোহাগ, যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান মিন্টু এবং পৌর বিএনপির আহ্বায়ক দুলাল সরকার।

এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যজীবী, মৎস্যচাষি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টি চাহিদা পূরণে মৎস্য সম্পদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জলাশয় সংরক্ষণ, মাছের প্রজনন ক্ষেত্র রক্ষা এবং আধুনিক প্রযুক্তিতে মাছের উৎপাদন বাড়াতে সরকারি উদ্যোগের পাশাপাশি সবাইকে একযোগে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষা করা গেলে কর্মসংস্থান ও আয় বৃদ্ধির পাশাপাশি দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদাও পূরণ হবে। এ জন্য অবৈধভাবে মাছ শিকার ও জলাশয় ধ্বংসের বিরুদ্ধে সামাজিকভাবে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান তারা।

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সারা দেশের মতো গুরুদাসপুরেও মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ধারাবাহিক বিভিন্ন কর্মসূচি তিনদিন ব্যাপী চলমান থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট