শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

জামালপুরে সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
অনলাইন ডেস্ক / ২০ বার
আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

 

 

আব্দুল আওয়াল :জামালপুরে জেলা প্রতিনিধি

 

জামালপুরের দেওয়ানগঞ্জে সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অভিযান চালিয়ে এ অর্থদণ্ড প্রদান করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহ জহুরুল হোসেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের সুনির্দিষ্ট অভিযোগে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্ত মোঃ হাসান বশরি সারের অনিয়মের সাথে জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হওয়ায় আইনের ৮(২) ধারায় তাকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অনাদায়ে অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ জহুরুল হোসেন জানান, কৃষি ও কৃষকের স্বার্থ সুরক্ষায় এবং সারের বাজারে যেকোনো ধরনের অনিয়ম ও কৃত্রিম সংকট রোধে উপজেলা প্রশাসনের এই তদারকি এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট