বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল বাজারে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ মৎস্য শিকারের জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জোনাইল বাজারের একটি গুদামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১০৬টি ‘চায়না দুয়ারী’ ও ৪৬টি ‘কারেন্ট জাল’সহ মোট ১৫২টি নিষিদ্ধ জাল জব্দ করা হয়। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।
পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনা করেন বড়াইগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের জাহাঙ্গীর।
এ সময় বড়াইগ্রাম উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন প্রামানিক, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিকী এবং সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মোবাশ্বির হোসেন উপস্থিত ছিলেন।
মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।