মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

গুরুদাসপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা।
অনলাইন ডেস্ক / ২৮ বার
আপডেট টাইমঃ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

 

আশরাফুল ইসলাম 

গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি,

 

নাটোরের গুরুদাসপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজের উপস্থিত থাকার কথা থাকলেও জাতীয় সংসদের কার্যক্রমে থাকায় তিনি উপস্থিত হতে পারেননি।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার, সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, ইনস্ট্রাক্টর ইউপিইটিসি তৌহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আমিনুর রশীদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আওলাদ হোসেন। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

বক্তারা বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে শেখার বিষয় নয়; এটি মানুষের জীবনমান উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং সমৃদ্ধ সমাজ গঠনের অন্যতম ভিত্তি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট