বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

বড়াইগ্রামে মাকে পিটিয়ে জমি লিখে নেওয়ার চেষ্টা: দুই ছেলে ও পুত্রবধূসহ গ্রেফতার ৪
অনলাইন ডেস্ক / ৪২ বার
আপডেট টাইমঃ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

 

 

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:

বড়াইগ্রামে মাকে পিটিয়ে জমি লিখে নেওয়ার চেষ্টা: দুই ছেলে ও পুত্রবধূসহ গ্রেফতার ৪জন্মদাত্রী মায়ের কোলই ছিল যার নিরাপদ আশ্রয়, সেই মায়ের ওপরই সম্পত্তির লোভে চলল পাশবিক নির্যাতন। নাটোরের বড়াইগ্রামে বৃদ্ধা মাকে নির্মমভাবে পিটিয়ে হত্যাচেষ্টা ও জোরপূর্বক জমি লিখে নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগে দুই ছেলে ও দুই পুত্রবধূসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল গভীর রাতে উপজেলার নওগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন— নওগ্রাম এলাকার মৃত আজাহার আলীর ছেলে মো. বাবু (৪২) ও মো. সেলিম (৪০), বাবুর স্ত্রী নাজমা বেগম (৩৮) এবং সেলিমের স্ত্রী মেরিনা খাতুন (৩৫)।স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ১০ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে নওগ্রাম এলাকার বাসিন্দা মোছাঃ শাহানারা খাতুনকে (৬০) তার দুই ছেলে ও পুত্রবধূরা মিলে পৈতৃক জমি নিজেদের নামে লিখে দেওয়ার জন্য চাপ দেয়। বৃদ্ধা মা জমি লিখে দিতে অস্বীকৃতি জানালে আসামিরা ক্ষিপ্ত হয়ে লাঠিসোঁটা দিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। একপর্যায়ে মায়ের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও চালায় তারা। এই অমানবিক ঘটনার পর ভুক্তভোগী মা শাহানারা খাতুন বাদী হয়ে বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত আড়াইটায় বড়াইগ্রাম থানার একটি বিশেষ দল নওগ্রাম এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা অবস্থায় এজাহারভুক্ত চার আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা তাদের প্রবীণ মায়ের ওপর দীর্ঘদিন ধরে সম্পত্তি হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে নির্যাতন চালানোর কথা স্বীকার করেছে।এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, “সম্পত্তির লোভে জন্মদাত্রী মায়ের ওপর এমন বর্বরতা কোনোভাবেই বরদাশত করা হবে না। অসহায় মায়ের মামলার প্রেক্ষিতে আমরা আসামিদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছি। তদন্তে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে আসামিদের বিরুদ্ধে সমস্ত তথ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করা হবে, যাতে বিজ্ঞ আদালত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করেন।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট