বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে আট বছরের এক শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে রফিক সরদার (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল’ তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে গ্রেফতারকৃত রফিক সরদার উপজেলার বড়াইগ্রাম পৌরসভার রাজ্জাক মোড় এলাকার আব্দুল খালেকের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজ্জাক মোড় এলাকায় আট বছরের এক শিশুকে শ্লীলতাহানির চেষ্টা চালায় রফিক বিষয়টি টের পেয়ে ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করা হয়। সংবাদ পেয়ে বড়াইগ্রাম থানা পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে অভিযুক্ত রফিক সরদারকে গ্রেফতার করতে সক্ষম হয়।এই বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। মামলা রুজু করার পর আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে অপরাধ দমনে পুলিশ সর্বদা তৎপর রয়েছে বলেও তিনি জানান।