বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

পুঠিয়ায় আগুনে পুড়ল বাড়ি, মরল গরু-ছাগল
অনলাইন ডেস্ক / ১৯ বার
আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

 

 

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:

রাতের আগুনে ছাই হয়ে গেল বসতবাড়ি। পুড়ে গেল রান্নাঘর ও গোয়ালঘর। গোয়ালে বাঁধা অবস্থায় দগ্ধ হয়ে মৃত্যু হল একটি গরু ও একটি ছাগলের। আগুন নেভাতে গিয়ে দুই হাতও পুড়ে গেল বাড়ির মালিকের।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খোকশা গ্রামে মো. আমিনুল ইসলামের বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে। আমিনুল ইসলাম মৃত মজলিশের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে বসতবাড়ি ও গোয়ালঘরে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে, গোয়ালে থাকা গরু ও ছাগলকে সময়মতো বের করে আনা সম্ভব হয়নি। পরে দু’টি প্রাণীই দগ্ধ হয়ে মারা যায়।

আগুন নেভাতে গিয়ে আমিনুল ইসলামের দুই হাত আংশিক পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেন পুঠিয়ার উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাহবুবা এবং পুঠিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হায়াত মোহা. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ায় উপজেলা প্রশাসন। পরিবারের হাতে শুকনা খাবার ও আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

প্রাথমিকভাবে রান্নাঘরের চুলা থেকে অসাবধানতাবশত আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা হয়নি। #

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট