বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ন

বড়াইগ্রামের মৌখড়া বাজারে ‘দাদাই এগ্রো ইন্ডাস্ট্রিজ’-এর অফিসিয়াল যাত্রা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 
অনলাইন ডেস্ক / ৯০ বার
আপডেট টাইমঃ রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

 

আনোয়ার ইসলাম (নাটোর) প্রতিনিধি:

 

নাটোরে গুণগত মানসম্পন্ন মৎস্য খাদ্য উৎপাদন ও সরবরাহের দৃঢ় প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে মাঠপর্যায়ে বাণিজ্যিক অগ্রযাত্রা শুরু করেছে আধুনিক শিল্প প্রতিষ্ঠান ‘দাদাই এগ্রো ইন্ডাস্ট্রিজ’। আজ নাটোরের বড়াইগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী মৌখড়া বাজারে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির অফিসিয়াল কার্যক্রম এবং প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়।উদ্বোধনী এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ৭০ জন সফল ও পেশাদার মৎস্য চাষী উপস্থিত ছিলেন। মৎস্য চাষীদের সার্বিক সহযোগিতা, বাজারের সিন্ডিকেট দূর করা এবং মানসম্মত ফিডের নিশ্চয়তা দিতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।অনুষ্ঠানে প্রধান আলোচক এবং দাদাই এগ্রো ইন্ডাস্ট্রিজ-এর সম্মানিত সভাপতি মোঃ আব্দুল খালেক-এর সভাপতিত্বে মৎস্য চাষের বিভিন্ন সংকট ও সমাধান নিয়ে আলোচনা করা হয়। তিনি তার বক্তব্যে বলেন, “বাজারে মৎস্য খাদ্যের চড়া মূল্য এবং গুণগত মানের অভাব চাষীদের বড় একটি সমস্যা। আমাদের ‘দাদাই ফিড’ (Dadai Feed) চাষীদের দোরগোড়ায় সাশ্রয়ী মূল্যে শতভাগ খাঁটি ও পুষ্টিকর খাদ্য পৌঁছে দেবে। আজ বিপুল সংখ্যক মৎস্য চাষীর উপস্থিতি প্রমাণ করে যে তারা এই উদ্যোগের প্রতি কতটা আশাবাদী।”এই সম্ভাবনাময় প্রকল্পের প্রধান উদ্যোক্তা মোঃ আমির হামজা তার বক্তব্যে বলেন, “মৎস্য চাষীদের স্বাবলম্বী করা এবং স্থানীয় মৎস্য শিল্পকে আরও এক ধাপ এগিয়ে নিতেই আমরা এই ইন্ডাস্ট্রিজ চালু করেছি। আজ মৌখড়া বাজারের এই সভা থেকে আমাদের অফিসিয়াল অগ্রযাত্রা ও মাঠপর্যায়ের কার্যক্রম শুরু হলো। ‘দাদাই এগ্রো, আমরাই একশ’—এই স্লোগানকে বুকে ধারণ করে আমরা মৎস্য খাতে বিপ্লব ঘটাতে চাই।”পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই সভায় উপস্থিত মৎস্য চাষীরা কোম্পানির উৎপাদিত ফিডের মোড়ক ও গুণগত মান দেখে সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, স্থানীয় পর্যায়ে এমন একটি বিশ্বস্ত ফিড কোম্পানি গড়ে ওঠায় তারা এখন অনেক কম খরচে এবং সহজে সঠিক মানের খাবার সংগ্রহ করতে পারবেন। সভা শেষে দাদাই এগ্রো ইন্ডাস্ট্রিজের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট