মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

বড়াইগ্রামে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: দিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারা বিতরণ ও রোপণ
অনলাইন ডেস্ক / ৩২ বার
আপডেট টাইমঃ বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়নে নাটোরের বড়াইগ্রামে বর্ণাঢ্য চারা বিতরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আজ উপজেলার দিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পরিবেশগত গুরুত্ব বিবেচনায় বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। চারা বিতরণ শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের সাথে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বেশ কিছু চারা রোপণ করেন।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস। বিদ্যালয় পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচি চলাকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, “একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়তে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় আমাদের প্রত্যেকের উচিত অন্তত একটি করে ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ করা এবং যত্ন সহকারে সেটিকে বড় করে তোলা। আসুন, আমরা সকলে মিলে এই মহতী কার্যক্রমকে সফল করে তুলি।”মেধাবী শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণের এই ব্যতিক্রমী ও সময়োপযোগী উদ্যোগটি বিদ্যালয় প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে, যা স্থানীয় সুধীমহল ও অভিভাবকদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট