বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

সরিষাবাড়ীতে ২০ পিস ইয়াবাসহ যুবদল নেতা শাহ আলম গ্রেফতার
অনলাইন ডেস্ক / ১৮১ বার
আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

 

আব্দুল আওয়াল জামালপুর জেলা প্রতিনিধি:

 

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ ভাটারা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহ আলমকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) পুলিশ।

 

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ডিবি পুলিশের একটি চৌকস দল উপজেলার ভাটারা পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসআই আতিকুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে শাহ আলমের নিজ বাড়ির উঠান থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃত শাহ আলম ভাটারা পূর্বপাড়া এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় ভাটারা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, শাহ আলমের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পর তাকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট