বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

চাটমোহরে বেগম খালেদা জিয়ার স্মরণে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
অনলাইন ডেস্ক / ২২৩ বার
আপডেট টাইমঃ শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

 

 

মোঃ রাজিব হোসেন (চাটমোহর)পাবনাঃ

 

চাটমোহর উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি স্মরণে আয়োজিত আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে পৌর শহরের সরকারি আরসিএন অ্যান্ড বিএসএন মডেল পাইলট হাইস্কুল মাঠ বালুচরে অনুষ্ঠিত হয় উদ্বোধনী পর্ব।

 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক পৌর মেয়র প্রফেসর আব্দুল মান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ড্যাব জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান। উদ্বোধন করেন চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক মো. সিরাজুল ইসলাম, পাবনা জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম নিক্সন, চাটমোহর ক্রীড়া পরিষদের সাগরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

চাটমোহর ক্রীড়া পরিষদের আয়োজনে এবারের টুর্নামেন্টে উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার ফুটবল দল অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে নিমাইচড়া ইউনিয়ন ফুটবল দল ও হরিপুর ইউনিয়ন ফুটবল দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট