মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

নেত্রকোনায় চাঞ্চল্যকর সাগর হত্যা মামলার প্রধান আসামি রায়হান: জামিনে মুক্ত হয়ে বেপরোয়া, এবার দিনের আলোয় গরু চুরি! 
অনলাইন ডেস্ক / ২৩৪ বার
আপডেট টাইমঃ শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

 

ময়মনসিংহ প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টায় চাঞ্চল্যকর স্কুলছাত্র সাগর হত্যা মামলার জামিনে মুক্ত হয়ে প্রধান আসামি রায়হান মিয়া ফের অপরাধে জড়িয়ে পড়েছেন। জামিনে এসেই এলাকায় বেপরোয়া হয়ে ওঠা এই আসামির বিরুদ্ধে এবার প্রকাশ্য দিবালোকে গরু চুরির চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বারহাট্টার রায়পুর ইউনিয়ন এর জাহাঙ্গীরপুর গ্রামের মোছাঃ হাফছা আক্তার তার স্বামীকে নিয়ে হাসপাতালে যাওয়ার সুযোগে, তার বসতবাড়ির পেছনে বাঁধা ১ লাখ ৭০ হাজার টাকা মূল্যের একটি গর্ভবতী লাল রঙের গাভী চুরি হয়ে যায়। পরবর্তীতে ফকিরের বাজার পুলিশ ফাঁড়ির সিসি ক্যামেরা ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, চুরি যাওয়া গাভীটি সরাসরি সাগর হত্যা মামলার প্রধান আসামি সারাকোনা গ্রামের রায়হান মিয়ার বাড়িতে রাখা হয়েছে।

হত্যাকাণ্ডের মতো গুরুতর মামলার আসামি জামিনে মুক্ত হয়ে এভাবে একের পর এক অপকর্ম চালিয়ে যাওয়ায় এবং বাদীপক্ষকে মামলা তুলে নিতে হুমকি দেওয়ায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা অবিলম্বে চুরি যাওয়া গাভী উদ্ধারসহ প্রধান আসামি রায়হানের জামিন বাতিল করে কঠোর আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট