মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ
অনলাইন ডেস্ক / ২৭ বার
আপডেট টাইমঃ সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

 

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন, বিড়ির পাতা, মসলা এবং চোরাচালানে ব্যবহৃত যানবাহন জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৩৮ হাজার ৭০০ টাকা।আজ ২৬ অক্টোবর ২০২৬ তারিখ সকালে শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

 

৫৩ বিজিবি সূত্রে জানা যায়, ২৬ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ৭টা ১০ মিনিটে মনোহরপুর বিওপি’র একটি বিশেষ টহল দল

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৪৩টি বিভিন্ন প্রকার ভারতীয় স্মার্টফোন ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।এর কিছুক্ষণ পর, সকাল ৯টা ৫০ মিনিটে একই বিওপি’র নিয়মিত টহল দল দুর্লভপুর ইউনিয়নের বালুটুঙ্গী গ্রামে অপর একটি অভিযান পরিচালনা করে। ওই অভিযানে ১২০ কেজি ভারতীয় বিড়ির পাতা, ৩৩ কেজি বিড়ির মসলা এবং ১টি বাইসাইকেল জব্দ করা হয়।অভিযানে জব্দকৃত মোবাইল ফোন, মোটরসাইকেল, বিড়ির পাতা, মসলা ও বাইসাইকেল নিয়ম অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, “ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশইন প্রতিরোধ, মাদক এবং যেকোনো ধরনের অবৈধ চোরাচালান রোধে ৫৩ বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট