বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার শুরু
অনলাইন ডেস্ক / ২০২ বার
আপডেট টাইমঃ রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

 

 

মুফিজুর রহমান নাহিদ কানাইঘাট প্রতিনিধি

-যানবাহন চলাচলে অনেকটা অনুপযুক্ত সিলেটের কানাইঘাটের গাছবাড়ী-হরিপুর রাস্তা। সংস্কারে এবার এগিয়ে এলো সিলেট মেজরটিলা এলাকায় বসবাসরত কানাইঘাটিদের একমাত্র সংগঠন কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা।

 

গুরুত্বপূর্ণ এ রাস্তার সংস্কার কাজে অ্যাসোসিয়েশন এক লক্ষ টাকা দিয়ে সহযোগিতার মাধ্যমে আজ সাময়িক সংস্কার কাজ শুরু হয়েছে।

আজ রবিবার ২০ সেপ্টেম্বর গাছবাড়ী – হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজের শুভসূচনা ও পরিদর্শন করেন কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা এর আজীবন সদস্য ওউপদেষ্টা ৮ নং ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান

মাস্টার আবু বক্কর।জানা যায়, রাস্তাটি সংস্কারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে কাজ করছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সংশ্লিষ্টরা মনে করছেন উদ্যোগ গ্রহণ করা হলেও বাস্তবে রূপলাভ করতে একটু সময় যাবে, যার কারণে সাময়িক এমন উদ্যোগ।

 

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার সভাপতি এনামুল হক ও সেক্রেটারি আবুল কাশেম সুমন বলেন, আমাদের সংগঠন নতুন। তারপরও জনগুরুত্বপূর্ণ এ রাস্তার সংস্কার কাজে আমরা সাধ্যমতো এগিয়ে এসেছি।

 

নেতৃবৃন্দ বলেন, সমাজের বিত্তশালীদেরও এমন মহৎ কাজে এগিয়ে আসা দরকার।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট