বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

সুফিয়া আহমেদ ক্যাডেট একাডেমিতে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ
অনলাইন ডেস্ক / ১৯৩ বার
আপডেট টাইমঃ বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

 

 

ছাবেদুল সরকার

পাবনা জেলা প্রতিনিধি

 

পাবনার ফরিদপুরে সরকারি অনুমো দিত শিক্ষা প্রতিষ্ঠান সুফিয়া আহমেদ ক্যাডেট একাডেমিতে বিভিন্ন বিষয়ে সহকারী শিক্ষক নিয়োগের জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ইংরেজি, ইসলাম শিক্ষা, গণিত, বিজ্ঞান, বাংলা, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, কম্পিউটার/আইসিটি, শিল্প সংস্কৃতি/ক্রীড়া এবং স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

এর মধ্যে ইংরেজি, ইসলাম শিক্ষা, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, কম্পিউটার/আইসিটি, শিল্প সংস্কৃতি/ক্রীড়া এবং স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে ১ জন করে এবং বাংলা বিষয়ে ২ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

ইংরেজি: অনার্স/মাস্টার্স

ইসলাম শিক্ষা: স্নাতক/স্নাতকোত্তর

গণিত: বিএসসি

বিজ্ঞান: বিএসসি

বাংলা: অনার্স/মাস্টার্স

ইতিহাস ও সামাজিক বিজ্ঞান: স্নাতক/স্নাতকোত্তর

কম্পিউটার/আইসিটি: ডিপ্লোমা

শিল্প সংস্কৃতি/ক্রীড়া: ডিপ্লোমা

স্বাস্থ্য সুরক্ষা: ডিপ্লোমা

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারণ করা হবে। পাশাপাশি মূল বেতনের সঙ্গে TA/DA সুবিধা দেওয়া হবে। দূর-দূরান্ত থেকে আগত শিক্ষকদের জন্য থাকা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে।

এছাড়া শর্তসাপেক্ষে অনার্স অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরাও আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে মূল বেতনের সঙ্গে TA/DA প্রদানের কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

আবেদনের সময়সীমা ও নিয়ম

আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের অনুলিপি, সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজের ৪ কপি রঙিন ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে।

প্রার্থীরা আবেদনপত্র সুফিয়া আহমেদ ক্যাডেট একাডেমির পরিচালক বরাবর সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে পারবেন। আবেদনপত্র ও খামের ওপর অবশ্যই পদের নাম ও বিষয়ের নাম উল্লেখ করতে হবে।

যোগাযোগ

কে. এম. শফিকুল ইসলাম

পরিচালক, সুফিয়া আহমেদ ক্যাডেট একাডেমি

কলেজ রোড, ফরিদপুর, পাবনা।

মোবাইল: ০১৭৪০-১৭০০৪০, ০১৮১২-৪০০৪৪৪

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট