শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার চাটমোহর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ
অনলাইন ডেস্ক / ৩১ বার
আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

 

 

মোঃ রাজিব হোসেন (চাটমোহর)পাবনাঃ

 

চাটমোহর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃহস্পতিবার ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালিত হয়েছে।

 

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউল্যাব বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ সালাউদ্দিন আহমেদ সাব্বির এবং চাটমোহর পৌর মহিলা দলের নেত্রী শিরিন শিলা। তাঁদের সঙ্গে ছিলেন চাটমোহর পৌর ও উপজেলা ছাত্রদলের কর্মীবৃন্দ।

 

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচি সংশ্লিষ্টরা জানান, এ কার্যক্রম চলমান থাকবে এবং আগামী দিনগুলোতে আরও বিস্তৃত পরিসরে পরিচালিত হবে।

 

স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট