মোঃ ছাবেদুল সরকার পাবনা জেলা প্রতিনিধি
পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা তথ্য অফিস, পাবনার উদ্যোগে শিক্ষা, মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, নৈতিক অবক্ষয়, সামাজিক যোগাযোগমাধ্যমের সঠিক ব্যবহার ও ডেঙ্গু প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতামূলক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ তাহমিদুল ইসলাম।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার জনাব মোঃ সামিউল ইসলাম। এ সময় বিদ্যালয়ের সভাপতি জনাব মোঃ আছিম উদ্দিনসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা শিক্ষা বিস্তারের পাশাপাশি মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও নৈতিক অবক্ষয় প্রতিরোধে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের সঠিক ব্যবহার এবং ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।