মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

বিলাইছড়িতে ৫৪ বস্তা ইউরিয়া সারসহ একজন আটক 
অনলাইন ডেস্ক / ৫৪ বার
আপডেট টাইমঃ রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

 

 

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

 

বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি: ২৯ বীর বিলাইছড়ি সেনা জোনের অধীনে ফারুয়া আর্মি ক্যাম্পের টহল দলের অভিযানে ৫৪ বস্তা ইউরিয়া সারসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রবিবার (২৬ সেপ্টেম্বর) বিলাইছড়ি থানা সূত্রে এ তথ্য জানা গেছে। আটক ব্যক্তিকে থানায় সোপর্দ করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে বলে জানা গেছে। থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিলাইছড়ি থানাধীন ফারুয়া বাজার সংলগ্ন এলাকায় একটি ইঞ্জিনচালিত বোটে অভিযান চালায় ২৯ বীর বিলাইছড়ি জোনের ফারুয়া আর্মি ক্যাম্পের টহল দল। এ সময় চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে স্থানান্তরের সময় ৫৪ বস্তা ইউরিয়া সারসহ এক ব্যক্তিকে আটক করা হয়।

 

আটক ব্যক্তির নাম কার্তিক তঞ্চঙ্গ্যা (২৬)। পিতা: অন্দ লার তঞ্চঙ্গ্যা, মাতা: সূর্যো দেবী তঞ্চঙ্গ্যা,স্ত্রী ঃ অঞ্জন চনা তঞ্চঙ্গ্যা,সাং- তিনি রাঙামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুমিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বগাখালী বিজিবি ক্যাম্প সংলগ্ন সাইচল রাস্তা এলাকার বাসিন্দা।দুর্গম এলাকা এবং নেটওয়ার্ক সংযোগ না থাকায় এ বিষয়ে আটক ব্যক্তি, তার পরিবারের সদস্য কিংবা সংশ্লিষ্ট অন্য কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট