আব্দুল আওয়াল:
জামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রশিদ (৫০)-কে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর, ২০২৬) সকাল আনুমানিক ৯:০০ ঘটিকার সময় দেওয়ানগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ আব্দুর রশিদ পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের কাচারী পাড়ার মৃত ইয়ার হোসেন সরকার ও মৃত তারাবান দম্পতির ছেলে। তিনি দেওয়ানগঞ্জ উপজেলা পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন।
দেওয়ানগঞ্জ মডেল থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর আসামীকে থানা হাজতে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।