বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

ভাঙ্গুড়া প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা
অনলাইন ডেস্ক / ২০ বার
আপডেট টাইমঃ বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

 

 

মোঃ রাজিব হোসেন 

 

পাবনার ভাঙ্গুড়া প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২২ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তা ও ভাঙ্গুড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শামীম হাসান মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তফসিল ঘোষণা করেন। তিনি জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

 

যুগ যুগ ধরে সাংবাদিকতার ঐক্য, আদর্শ ও ঐতিহ্য ধারণ করে চলা এই প্রাচীন সংগঠনের নীতিমালা অনুসারে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, ক্রীড়া সম্পাদক এবং চারজন কার্যকরী সদস্যসহ মোট ২১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

নির্বাচনী তফসিল

মনোনয়নপত্র সংগ্রহ: ২৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর

মনোনয়নপত্র প্রত্যাহার: ৭ ও ৮ অক্টোবর (সকাল ১১টা থেকে বিকেল ৫টা)

মনোনয়নপত্র যাচাই-বাছাই: ১১ অক্টোবর

চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ: ১৩ অক্টোবর

ভোটগ্রহণ: ২২ অক্টোবর

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট