বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের নামে ধর্ষণ মামলা।
অনলাইন ডেস্ক / ৪০ বার
আপডেট টাইমঃ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

 

 

আশরাফুল ইসলাম

 গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি।

 

নাটোরের গুরুদাসপুরে এক নারীকে ধর্ষণের অভিযোগে খুবজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম দোলনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। দোলন বিলসা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান প্রয়াত আব্দুল গফুরের ছেলে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে মোছা. সাথী খাতুন (৩৫) নামের ওই নারী গুরুদাসপুর থানায় উপস্থিত হয়ে লিখিত ওই অভিযোগ দেন। তিনি খুবজীপুর ইউনিয়নের শ্রীপুর দক্ষিণপাড়া গ্রামের মো. শাহজাহান আলীর মেয়ে।

অভিযোগ সূত্রে জানা যায়, স্বামীকে তালাক দেওয়ার পর থেকে সাথী খাতুন তাঁর বাবার বাড়িতে বসবাস করছিলেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বিধবা ভাতা ও সন্তানের উপবৃত্তির টাকা একই সিমকার্ডে নিবন্ধন করা এবং আলাদা সিমে টাকা পাওয়ার বিষয়ে কথা বলতে তিনি চেয়ারম্যান দোলনের বাড়িতে যান।

অভিযোগে সাথী খাতুন উল্লেখ করেন, কথাবার্তার একপর্যায়ে চেয়ারম্যান তাঁকে জানান, আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত আব্দুল কুদ্দুসের মেয়ে ও সাবেক সংরক্ষিত সংসদ সদস্য ‘কোহেলী কুদ্দুস মুক্তি’ তাঁদের বাড়িতে এসেছেন। চেয়ারম্যানের বাড়ির পাশেই আব্দুল কুদ্দুসের বাড়ি হওয়ায় তিনি সেখানে গিয়ে মুক্তির সঙ্গে দেখা করতে তাঁর বাসায় প্রবেশ করেন। পরে চেয়ারম্যান দোলনও তাঁর পিছু নিয়ে ওই বাড়িতে প্রবেশ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগপত্রে আরও বলা হয়, বাড়ির ভেতরে কাউকে দেখতে না পেয়ে ওই নারী বের হওয়ার চেষ্টা করলে চেয়ারম্যান তাঁকে পেছন থেকে জড়িয়ে ধরে একটি কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। তার ডাক-চিৎকারে চেয়ারম্যান ঘটনাস্থল থেকে চলে যান। পরে তিনি গুরুদাসপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন।

অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলনকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ ও আত্মগোপনে থাকায় বক্তব্য পাওয়া যায়নি।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আব্দুল হান্নান বলেন, মামলাটি রেকর্ড করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট