বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

গাঁজা-ইয়াবা নিয়ে টুঙ্গিপাড়ায় দুই যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
অনলাইন ডেস্ক / ৩১ বার
আপডেট টাইমঃ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

 

 

মোঃ শান্ত শেখ টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি।

 

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৃথক অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

 

গত কাল সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে টুঙ্গিপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ সজিব শেখ (৩৫)-কে আটক করেন টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল। সজিব শেখ চর গোপালপুর গ্রামের কালাম সিকদারের ছেলে।

 

আটকের পর ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দিদারুল আলম। আদালত গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সজিব শেখকে এক মাসের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও এক দিনের কারাদণ্ড দেওয়া হয়।

 

এরপর রাত ১০টার দিকে টুঙ্গিপাড়ার খালেকের বাজার এলাকায় অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে শামিম শেখ (১৯) নামে এক যুবককে ইয়াবাসহ আটক করেন এসআই মো. নাজমুল। শামিম শেখ চর কুশলী গ্রামের আব্দুল্লাহ শেখের ছেলে।

 

পরে ভ্রাম্যমাণ আদালতে ইয়াবা সেবন ও সংরক্ষণের দায়ে শামিম শেখকে তিন মাসের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে আরও এক দিনের কারাদণ্ড দেওয়া হয়।

 

অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়োব আলীসহ পুলিশের সদস্যরা।

 

টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়োব আলী বলেন, “মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।”

 

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম বলেন, “আজকের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় মাদকবিরোধী কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে। টুঙ্গিপাড়া উপজেলাকে মাদকমুক্ত করতে সব ধরনের কার্যক্রম গ্রহণ করা হবে। এরই ধারাবাহিকতায় আজকের অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট