আইয়ুব আলী- প্রতিনিধি -ভারত।
মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার সিজগ্রাম আজ মহাষষ্ঠীর সন্ধ্যায় সিজ গ্রাম সার্বজনীন দুর্গাপুজো কমিটির উদ্যোগে দুর্গাপুজো মণ্ডপের শুভ উদ্বোধন করা হয়। ভরতপুর থানার ওসি বিশ্বজিৎ মণ্ডল এবং বিজেপি মণ্ডল নেতৃত্ব অনুপ দাস-সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলন ও ফিতা কেটে পুজো মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এই উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামের উভয় সম্প্রদায়ের মানুষজনের উপস্থিতিতে সম্প্রীতি ও সৌহার্দ্যের এক সুন্দর ছবি উঠে আসে। এবছর প্রথমবার পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক অনুদান পাওয়ায় খুশি সিজ গ্রাম সার্বজনীন দুর্গাপুজো কমিটির সদস্যরা। সরকারি অনুদান পাওয়ায় পুজো আয়োজনের ক্ষেত্রে নতুন উৎসাহ তৈরি হয়েছে বলে জানা যায়।
অনুষ্ঠানে উপস্থিত ভরতপুর থানার ওসি বিশ্বজিৎ মণ্ডল এলাকার মানুষের উদ্দেশে শান্তি ও সম্প্রীতির বার্তা দেন। তিনি বলেন, কোনও রকম গুজবে কান দেওয়া যাবে না এবং গুজব ছড়ানো থেকেও সকলকে বিরত থাকতে হবে। পুজোকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি প্রশাসনের নির্ধারিত গাইডলাইন মেনে পুজো পরিচালনা করার এবং শান্তিপূর্ণভাবে উৎসব উপভোগ করার আবেদন জানান।
অন্যদিকে, অনুষ্ঠানে উপস্থিত বিজেপি মণ্ডল নেতৃত্ব অনুপ দাসও পুজো উপলক্ষে নিজের বক্তব্য তুলে ধরেন।
সিজ গ্রাম সার্বজনীন দুর্গাপুজো মণ্ডপের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে কী বললেন ভরতপুর থানার ওসি বিশ্বজিৎ মণ্ডল এবং বিজেপি মণ্ডল নেতৃত্ব অনুপ দাস? শুনুন তাঁদের বক্তব্য।