সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

মাদক ও বাল্যবিবাহের কুফল নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় 
অনলাইন ডেস্ক / ৫৯ বার
আপডেট টাইমঃ সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

 

 

সাজেদুর রহমান নাটোর প্রতিনিধি

 

নাটোরের বাগাতিপাড়ায় মাদকের অপব্যবহার ও বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ সুমনী আক্তার। সভাপতিত্ব করেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামসুল ইসলাম।

 

সভায় শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষাজীবন অব্যাহত রাখা এবং নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, মাদকের অপব্যবহার শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়। অন্যদিকে, বাল্যবিবাহ কিশোর-কিশোরীদের শিক্ষার সুযোগ সংকুচিত করার পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশে বাধা সৃষ্টি করে। এসব সামাজিক সমস্যা প্রতিরোধে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

 

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান পিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মোঃ রেজওয়ানুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রোকনুজ্জামানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১০০ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ ও পরিবেশবান্ধব গাছ বিতরণ করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়।

 

সভায় সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষায় অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সালাউদ্দিন ডলার।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট