মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

সিজগ্রাম কাদেরিয়া খানকা শরীফে পর্দা হুজুর পাকের ৪৮ তম উরস পাক পালিত হয়।
অনলাইন ডেস্ক / ৪৯ বার
আপডেট টাইমঃ রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

 

আইয়ুব আলী- মুর্শিদাবাদ -ভারত।

মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার সিজগ্রাম খানকায়ে কাদেরিয়ায় অত্যন্ত ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ৪৮তম বার্ষিক ওরস মোবারক। হযরত মুহাম্মদ (সাঃ)-এর ৩৪তম এবং হুযুর গউস পাকের ২১তম বংশধর সানী মওলা পাক নামে খ্যাত মহান সুফি সাধক সাইয়্যেদেনা হযরত সৈয়দ শাহ মুস্তার শিদ আলী আল কাদরী আল হাসানী আল হোসাইনী আল বাগদাদী (আঃ)-এর এই পবিত্র উরস পাক মেদনাপুরের বড় হুজুর পাক হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদেরী হুকুম মোতাবেক এই উরস পাক প্রতিবছরের ন্যায় এ বছর উরস উপলক্ষ্যে বর্তমান স্থলাভিষিক্ত উত্তরাধিকারী সাজ্জাদানশীন সাইয়্যেদেনা হযরত সৈয়দ শাহ ইয়াসূব আলী আল-কাদরী আল বাগদাদী মদ্দাজিল্লুহুল আলীর পরিচালনায় রবিবার সকাল থেকে রাত বারোটা পর্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র মিলাদ শরীফ ও জলসার মাধ্যমে এই ওরস মোবারক পালিত হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো সিজগ্রামের রাস্তাঘাট ও খানকায়ে কাদেরিয়া মনোমুগ্ধকর আলোকসজ্জায় সজ্জিত করা হয়। এই পবিত্র দিনটিতে রাজ্যজুড়ে আগত হাজার হাজার ভক্ত ও পুণ্যার্থীর সমাগমে মুখরিত হয়ে ওঠে পুরো চত্বর। ভক্তদের সুশৃঙ্খল উপস্থিতি ও নিরাপত্তার জন্য পুলিশ ও প্রশাসনিক সহযোগিতার পাশাপাশি, ভরতপুর স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্য পরীক্ষার বিশেষ ব্যবস্থাও করা হয়েছিল। এছাড়া দূরদূরান্ত থেকে আগত পুণ্যার্থীদের আহারের জন্য গ্রামের ভক্তদের উদ্যোগে বিশাল লঙ্গরখানায় খাবারের সুব্যবস্থা করা হয়, যা অনুষ্ঠানটিকে এক মহামিলনমেলায় পরিণত হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট