সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

সাপাহারে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান
অনলাইন ডেস্ক / ৪৬ বার
আপডেট টাইমঃ মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

 

 

মোঃ আবুল বাসার সাপাহার উপজেলা প্রতিনিধি, নওগাঁ,, 

 

নওগাঁর সাপাহার উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

 

সোমবার (১৯ অক্টোবর) দিনব্যাপী তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ, সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার সাদাত, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)।

 

এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট