বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

৮ নং পলবান্ধা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন আলহাজ্ব কাজী মনজুরুল ইসলাম মঞ্জু
অনলাইন ডেস্ক / ৮৯ বার
আপডেট টাইমঃ মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

 

 

আব্দুল আওয়াল জামালপুর জেলা প্রতিনিধিঃ

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জামালপুরের ইসলামপুর উপজেলার ৮ নং পলবান্ধা ইউনিয়নে বইছে আগাম নির্বাচনী হাওয়া। সাধারণ মানুষের সমর্থন ও এলাকার সার্বিক উন্নয়নের অঙ্গীকার নিয়ে ৮ নং পলবান্ধা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক সাবেক শিক্ষক আলহাজ্ব কাজী মনজুরুল ইসলাম মঞ্জু।

বুধবার (আজ) ইউনিয়নের সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় শেষে তিনি এ ঘোষণা দেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজ এবং রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রার্থিতা ঘোষণার সময় আলহাজ্ব কাজী মনজুরুল ইসলাম মঞ্জু বলেন, “পলবান্ধা ইউনিয়নের মাটি ও মানুষের সাথে আমার আত্মিক সম্পর্ক। দীর্ঘ দিন ধরে আমি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। ইউনিয়নের অবহেলিত মানুষের সেবা করা এবং এলাকার ভৌত অবকাঠামো, শিক্ষা ও যুবসমাজের মানোন্নয়নে কাজ করাই আমার প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি এই পথচলায় নেমেছি।”

তিনি আরও বলেন, জয়-পরাজয় বড় কথা নয়, জনগণের রায়কে শিরোধার্য মনে করে একটি সুশাসিত, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন পরিষদ গঠন করাই হবে তার প্রধান অঙ্গীকার।

এ সময় স্থানীয় মুরুব্বি ও তরুণেরা আলহাজ্ব কাজী মনজুরুল ইসলাম মঞ্জুর পাশে থাকার আশ্বাস প্রকাশ করেন এবং তার প্রার্থী হওয়ায় সন্তোষ জানান। প্রার্থিতা ঘোষণার পর থেকেই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সর্বস্তরের মানুষের মাঝে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট