সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

এমপি রুমার ঐতিহ্যবাহী আতাইকুলা কাপড়হাট পরিদর্শন, প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন।
অনলাইন ডেস্ক / ৫৯ বার
আপডেট টাইমঃ শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

 

ছাবেদুল সরকার পাবনা 

 

পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বৃহস্পতিবার (২২অক্টোবর) সন্ধায় হঠাৎ করে ঐতিহ্যবাহী আতাইকুলা কাপড় হাট পরিদর্শনে আসেন। পরিদর্শন শেষে তিনি আতাইকুলার বিএনপি নেতাকর্মীদের সাথে এক চা চক্রে মিলিত হন। আতাইকুলা বাজারের সেভেন বার চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ চা চক্র অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা জানান আতাইকুলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি নজরুল ইসলাম বাঁধন ও সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুন্নবী।

 

এ সময় আতাইকুলা থানার অফিসার ইনচার্জ মজিবর রহমান,আতাইকুলা থানা বিএনপির সাবেক আহবায়ক রবিউল ইসলাম রবি, সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব ডাঃ আব্দুস সালাম, জাতীয়তাবাদী প্রচার দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আর কে সবুজ, আতাইকুলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম সহ আতাইকুলা থানা এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মী এবং আতাইকুলা প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো নিউজ
জনপ্রিয় পোস্ট
সর্বশেষ আপডেট