মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মাদ্রাসার শিক্ষক কর্তৃক এক শিক্ষার্থীর মা ব্ল্যাকমেইলের শিকার হয়েছে। পৌর এলাকার ডাকবাংলোর পিছনে অবস্থিত লালমাটিয়া মাদ্রাসার ওই শিক্ষার্থীর মা মাদ্রাসার শিক্ষক দ্বারা ব্ল্যাকমেইলের শিকার হয়। মাদ্রাসার শিক্ষক আবু সাঈদ তার অশ্লীল ভিডিও ফেসবুকে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে টাকা নেয়। এঘটনায় পুলিশ আবু সাঈদ কে আটক করেছে।
জানা যায়, মাদ্রাসা শিক্ষক আবু সাঈদ ওই শিক্ষার্থীর মাকে অশ্লীল ভিডিও ফেসবুকে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে প্রথম দফায় তিন লাখ টাকা গ্রহণ করে। পরবর্তীতে আরও ৫১ হাজার টাকা আনতে গেলে জনতা আবু সাঈদ কে আটক করে পুলিশে সোপর্দ করা।